কাশিয়ানীতে এসএসসি পাশ শিক্ষার্থী গণধর্ষণের শিকার


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০১ জুন ২০১৫
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রেমিক ও দুই বন্ধু মিলে গণধর্ষণ করেছে সদ্য এসএসসি পাশ এক শিক্ষার্থীকে। রোববার সন্ধ্যায় উপজেলার চর পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী এ বছর কাশিয়ানীর বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে।

জানা যায়, হৃদয় নামের ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক চার বছরের। এসএসসি পাশ করার আনন্দ উপভোগ করার জন্য সে ছেলেটির সঙ্গে সন্ধ্যার পর দেখা করতে যায়। এক পর্যায়ে ওই যুবক তাকে ধর্ষণ করে এবং তার দুই বন্ধুর কাছে ফেলে ছেলেটি চলে যায়। পরে ওই বন্ধুও তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

মামলার বিবরণে জানা যায়, ওই শিক্ষার্থী সন্ধ্যার পর নিজেদের বাড়ি থেকে পাশেই চাচার বাড়ি যাবার পথে একই এলাকার যুবক হৃদয়, মার্কিন ও বিরু মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে উপর্যুপরি ধর্ষণ করে ফেলে রেখে যায়।

কাশিয়ানী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, এ ব্যাপারে ওই মেয়ের পিতা মো. হান্নান শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন। ডাক্তারী পরীক্ষার জন্য তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষকরা পলাতক রয়েছে বলেও জানান তিনি।

গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিয়াজ মোহাম্মদ জানান, ভিকটিমের পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

এসএম হুমায়ূন কবীর/এআরএ/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।