রাসিকের নতুন মেয়র নিজাম-উল আজীম


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০১ জুন ২০১৫

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা নিজাম-উল আজীমকে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী সোমবার রাত সোয়া ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক বার্তা এসে পৌঁছেছে। তাই নিজাম-উল আজীমকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ মে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা আদালতে চার্জশিট দাখিল করেছেন। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

শাহরিয়ার অনতু/এমএএস/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।