রাজশাহীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজশাহীর দুর্গাপুরে পানিতে ডুবে মিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম ওই গ্রামের শাহিনুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল মিম। এ সময় মিমের মা বাড়ির পাশের অপর একটি বাড়িতে খাবার পানি আনতে গেলে মিম বাড়ি পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। সংকটাপন্ন অবস্থায় মিমকে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু মিমকে হারিয়ে বাবা ও মাসহ পরিবারের সদস্যরা নির্বাক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি