ঝালকাঠীতে যুবলীগ নেতা খুন


প্রকাশিত: ০৯:৪০ পিএম, ০৪ জুন ২০১৫

ঝালকাঠী সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়ন যুবলীগের যুগ্মসম্পাদক তৌহিদুল ইসলাম শিকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তৌহিদুল সঞ্জয়পুর গ্রামের আব্দুল হাই সিকদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, তৌহিদুল রাতে স্থানীয় গগন বাজার থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তার মরদেহ বিনয়কাঠীর সীমান্তবর্তী মুশরিয়ায় ফেলে যায়। খবর পেয়ে ঝালকাঠীর সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শীলমনি চাকমা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠী নিয়ে আসেন।

পুলিশের একটি সুত্র জানায়, নিহত তৌহিদুলের বিরুদ্ধে ঝালকাঠীসহ বিভিন্ন থানায় প্রায় দেড় ডজন মামলা রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।