ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ০৪:১৮ এএম, ১৩ জুন ২০১৫
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আগরতলা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুইলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন মাইনুল করিম (৪৫), শিউলি (৩৫), আয়েশা বেগম (৫৫) এবং আশামনি (৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জেলার আখাউড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আসছিল। পথিমধ্যে সদর উপজেলার জারুইলতা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক আবুল কালাম (৩০) মারা যান। এ ঘটনায় আহত হন সিএনজিচালিত অটোরিকশার আরো ৪ যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ জাগো নিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।