সন্ত্রাস দমনে আনসার বাহিনী পেশাদারিত্বের পরিচয় দিয়েছে


প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৬ জুন ২০১৫

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের সন্ত্রাস দমন ও ঈদ পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আনসার বাহিনীর সদস্যরা তাদের পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। আর শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশকে এগিয়ে নেয়ার জন্য তাদের অবদান অপরিসীম। মঙ্গলবার দুপুরে রাজশাহীর নওহাটা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আনসার ভিডিপির নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন ও জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, আগে ৯ বছর পর আনসার বাহিনীর সদস্যদের চাকরি স্থায়ী করা হতো। আর এখন ৬ বছরের মাথায় তাদের চাকরি স্থায়ী করা হচ্ছে। আগামীতে ঝুঁকি ভাতাসহ আরো অনেক সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন পিএসসি, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল একেএম আসিফ ইকবাল, রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহম্মেদ, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দীন, র্যা ব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীনসহ স্থানীয় আনসার বাহিনীর কর্মকর্তাবৃন্দ।

শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।