রাজশাহী কলেজের মসজিদ থেকে ককটেল উদ্ধার
রাজশাহী কলেজের মসজিদের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।
বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, শনিবার দুপুরে রাজমিস্ত্রিরা কলেজের মসজিদের সংস্কার কাজ করার সময় একটি ব্যাগে মোড়ানো ককটেলগুলো দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষকে জানায়। পরে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খরব দিলে বোয়ালিয়া থানার পুলিশ এসে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়।
তবে পুলিশ ধারণা করছে ক্যাম্পাসে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে কেউ ককটেলগুলো মসজিদের পেছনে লুকিয়ে রেখেছিলো।
শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি