আগৈলঝাড়ায় বিদ্যুতের দাবিতে জোনাল অফিস ঘেরাও


প্রকাশিত: ০৯:২৩ এএম, ২০ জুন ২০১৫

বরিশালের আগৈলঝাড়ায় অব্যাহত লোডশোডিং, রমজানের শুরুতে ইফতার ও সেহরিতে বিদুৎ না থাকায় বিক্ষুদ্ধ গ্রাহকরা শনিবার দুপুরে জোনাল অফিস ঘেরাও করেছে। এসময় ডিজিএম মোবাশ্বের হোসেন অফিস ছেড়ে পালিয়ে যায় বলে বিক্ষুব্ধরা জনতা সূত্রে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে লোডশেডিং এর কারণে জনজীবনে চরম অশান্তি নেমে এসেছে। দিনের চেয়ে রাতে ঘনঘন লোডশেডিং হয়। এদিকে রমজানের শুরুতে ইফতার ও সেহরির সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকরা ফুসে উঠেছে। শুক্রবার ইফতার ও রাতে সেহরির সময় বিদ্যুৎ না থাকায় আগৈলঝাড়ার বিদ্যুৎ গ্রাহকরা শনিবার দুপুরে জোনাল অফিসে ঘেরাও করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাদ, আওয়ামী লীগ নেতা যতীন্দ্র নাথ মিস্ত্রী, আ.ছাত্তার মোল্লা, এ আর বখতিয়ার ফারুক, হালিমুজ্জামান হালিম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিকলীগ সভাপতি লিটন তালুকদার, ছাত্রলীগ নেতা আবু সালেহ লিটন সেরনিয়াবাত, শহীদ পাইক, অনিমেষ মন্ডল প্রমুখ।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।