আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৭ জুন ২০১৫
প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বাকাল গ্রামে বাড়ির পাশের সাকো পারাপারের সময় পানিতে পড়ে সে মারা যায়।

নিহতের নাম আবির খান (৫)। সে আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের হেলাল খানের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের শিশু শ্রেণির ছাত্র।

জানা গেছে, শনিবার সকালে আবির খান বাড়ির পাশের সাকো পারাপারের সময় পানিতে পড়ে যায়। তাকে পরিবারের লোকজন দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। পরে সাঁকোয় তার পায়ের জুতা ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.বখতিয়ার আল মামুন আবিরকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।