সাগর উত্তাল : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ
ফাইল ছবি
চার দিন থেকে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের কাজ। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় লাইটার জাহাজ থেকে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। তবে বন্দর জেটিতে পণ্য উঠানামার কাজ স্বাভাবিক রয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, বহির্নোঙরে অবস্থান করা ১৩টি জাহাজে ডাল, গম, সয়াবিন, লবণ, সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকারসহ বিভিন্ন ধরণের প্রায় ৮ লাখ টন পণ্য রয়েছে।
চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন জাফর আহমদ জানান, পণ্য খালাস না হওয়ায় কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে লাইটার জাহাজ নোঙর করে রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জাহাজে পণ্য বোঝাইয়ের কাজ বন্ধ থাকবে।
এসএস/আরআইপি