চট্টগ্রামে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১২


প্রকাশিত: ০৯:২১ এএম, ২৭ জুন ২০১৫
ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্পট থেকে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এসব মাদকদ্রব্য উদ্ধার করে।

চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় নতুন ব্রিজ হতে নুর মুহাম্মদ, তারেক মো. রশিদ, বহদ্দারহাট হতে ইউনুসসহ ২ জনকে আটক করা হয়।

এছাড়া ইউসেফ স্কুলের সামনে থেকে আসামি মো. হারুনকে মৌলভী পাড়া থেকে আ. তাহের, ছোটপুল থেকে সাথী মজুমদার, রেল গেইট থেকে জসিম, কাঠগড় হতে রাসেলকে ইয়াবাসহ আটক করা হয়।  

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।