শ্রীপুরে অডিট কর্মকর্তা পরিচয়ে যুবকের প্রতারণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৬ নভেম্বর ২০১৭

গাজীপুরের শ্রীপুর উপজেলা ভূমি অফিসে অডিট কর্মকর্তা পরিচয়ে সরকারি বিভিন্ন নথির ছবি মুঠোফোনে ধারণ করার সময় সাব্বির হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়।

আটক সাব্বির হোসেন উপজেলার গোসিংগা ইউনিয়নের চাওবন গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা জানান, দুপুরে সাব্বির হোসেন উপজেলা ভূমি অফিসে এসে নিজেকে ভূমি অফিসের অডিট কর্মকর্তা পরিচয় দিয়ে ভূমি অফিসের স্টাফদের হুমকি দেন এবং তার সুপারিশের কয়েকটি নামজারির নথি খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে দিতে চাপ দেন। এ সময় তার হাতে থাকা মুঠোফোনে অফিসের বিভিন্ন কর্মকর্তাদের ছবি ও নথিপত্রের ভিডিও চিত্র ধারণ করেন। এ ঘটনায় তার আচরণে সন্দেহ হলে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তার প্রতারণায় বিষয়টি প্রকাশ পায়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ েহাজার টাকা জরিমানা করা হয়।

আমিনুল ইসলাম/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।