কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৫ নভেম্বর ২০১৭
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কনডেম সেলে এক বন্দির মৃত্যু হয়েছে। তার নাম আশরাফ আলী ওরফে মালেক (৪৭)। তিনি বগুড়ার ধুনট থানার বড়চাপড়া এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। বুধবার বিকেল সোয়া ৩টার দিকে তিনি মারা যান।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, আশরাফ আলী দুপুরে বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে বিকেল সোয়া ৩টার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশরাফ আলী একটি হত্যা মামলায় ২০১২ সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। পূর্বেই তার বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপ ছিল।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, কাশিমপুর কারগার থেকে বন্দি আশরাফ আলী হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।