টেকনাফে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১৬ নভেম্বর ২০১৭
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দেলোয়ার হোসাইন (২০) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র খুন হয়েছেন। বুধবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়ার আবদুস সালাম ফকিরের ছেলে। তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্র গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।