সরাইলে বালুভর্তি ট্রাক উল্টে পথচারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৩ জুলাই ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বালুভর্তি একটি ট্রাক উল্টে শাহবাজ আলী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরাইল উপজেলার উচালিয়াপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শাহবাজ আলীর পরিচয় বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, জেলা সদর থেকে বালু নিয়ে একটি ট্রাক সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে উচালিয়াপাড়া মোড়ে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পার্শ্বে ট্রাকটি উল্টে যায়। এ সময় পথচারী শাহবাজ আলী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।