গাজীপুরে ব্যানার-ফেস্টুন প্রদর্শন নিষিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২৯ এএম, ২৯ নভেম্বর ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকাসহ সমগ্র গাজীপুর জেলায় কোচিং সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যানার, তোরণ, ফেস্টুন বা অনুরূপ প্রচারপত্র সড়ক বা মহাসড়কসহ যেকোনো স্থানে প্রদর্শন ও বিতরণ নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের জারি করা এক গণবিজ্ঞপ্তি এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে গাজীপুর জেলার সকল কোচিং সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, মালিক, ব্যবস্থাপনা পরিচালকে এ নির্দেশনা মানতে বলা হয়েছে।

gazipur

এ ছাড়া ইতোমধ্যে যে সকল কোচিং সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানার, তোরণ বা অনুরূপ প্রচারপত্র মহাসড়কের পাশে রয়েছে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে সরাতে বলা হয়েছে। অন্যথায় ‘দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন- ২০১২’ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বলা হয়।

এ বিষয়ে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেল আহমেদ জানান, গণ বিজ্ঞপ্তি জারির বিষয়টি এখনো জানি না। তবে সরকারি আদেশ অবশ্যই মেনে চলবো। লাগানো ব্যানার ফেস্টুন ৪৮ ঘণ্টার মধ্যেই খুলে ফেলা হবে।

মো. আমিনুল ইসলাম/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।