আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৬ জুলাই ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোকিলা আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া গ্রামে এ ঘটনা ঘটে। কোকিলা মোগড়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নিজ বাড়ির পাশের একটি পেয়ারা গাছে ওঠে কোকিলা। এ সময় পেয়ারা পাড়তে গিয়ে গাছের সঙ্গে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে ছিটকে পড়ে কোকিলা। পরে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।