ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে পাদুকা শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোবারক হোসেন (২১) নামে এক পাদুকা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পীরবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মোবারক পীরবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন গ্রীন সুজ নামের একটি পাদুকা কারখানায় শ্রমিকের কাজ করতেন। তিনি সদর উপজেলার সুহিলপুর গ্রামের ফালু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে মোবারক গ্রীন সুজ পাদুকা কারখানার দ্বিতীয় তলা থেকে পাদুকা নিয়ে নিচে নামার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তার সহকর্মীরা জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর