গাজীপুর জেলা ও মহানগরে মহিলা দলের নতুন কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাজীপুর জেলা ও মহানগর শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রোববার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এ দুই কমিটির অনুমোদন দেন।
এতে জান্নাতুল ফেরদৌসীকে সভাপতি, শেখ ফরিদা জাহান স্বপ্নাকে সিনিয়র সহ-সভাপতি, গোলনাহার বেগমকে সাধারণ সম্পাদক ও ইরানী সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের গাজীপুর জেলা কমিটি করা হয়।
এদিকে, শিরিন চাকলাদারকে (কাউন্সিলর) সভাপতি, কেয়া শারমিনকে (কাউন্সিলর) সিনিয়র সহ-সভাপতি, ফিরোজা আক্তারকে সাধারণ সম্পাদক এবং খাদিজা আক্তারকে (বীনা চৌধুরী) সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল গাজীপুর মহানগর শাখার ১৮১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম