গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:১৮ এএম, ১১ ডিসেম্বর ২০১৭
প্রতীকী ছবি

ঢাকা-জয়দেবপুর রেলরুটের গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাতে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। পরণে নীল গেঞ্জি ও কালো রঙের প্যান্ট রয়েছে।

টঙ্গী জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আরব আলী স্থানীয়দের বরাত দিয়ে জানান, ধীরাশ্রমের আক্কাস মার্কেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় অজ্ঞাত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।