জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ
পবিত্র জেরুজালেম শহরকে শেষ পর্যন্ত ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ উপলক্ষে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি মঙ্গলবার বিকেলে শহরের হলিডে মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস মসজিদ সড়কে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংগঠনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জেলা সভাপতি হাফেজ ছালামত উল্লাহ। প্রধান বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবীব।
বক্তারা বলেন, জেরুজালেম মুসলমানদের পবিত্র নগরী। একে ইসরায়েলের রাজধানী ঘোষণা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের সূচনা। বিশ্বের মুসলমান শক্তির মাঝে বিভাজনকে পূঁজি করে মার্কিন প্রেসিডেন্ট এমন দৃষ্টতা দেখিয়েছে। এটি রদ করা জরুরি। বিশ্ব মুসলিম এক হয়ে এগিয়ে না আসলে সামনে ইহুদিদের কাছে আরও চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
ছাত্রসমাজের জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হামিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সাবেক জেলা সাধারণ সম্পাদক আমানুল হক আমান, সাবেক জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ সালেম, সাবেক সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক সাইফুল ইসলাম সাঈফী, সাবেক ছাত্র নেতা হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দিন, জেলা সহ-সভাপতি মুহাম্মদ ইউছুপ মক্কী, সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, জেলা পাঠাগার ও সাহিত্য সম্পাদক মুহাম্মদ জায়নুল আবেদীন, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আলিম উদ্দীন ও রামু উপজেলা অর্থ সম্পাদক মুহাম্মদ আলি উল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন- মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ নুরুল আলম, হাফেজ মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ আবদুর রাজ্জাক ও মুহাম্মদ আবদুল মজিদ প্রমুখ।
সায়ীদ আলমগীর/এএম/আইআই