কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:২১ এএম, ১৩ ডিসেম্বর ২০১৭
প্রতীকী ছবি

কক্সবাজার বিমানবন্দর থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।

বুধবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নারীর নাম নূরুন্নাহার বেগম (৩৫)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলার নাইক্ষ্যংখালী এলাকা রশিদ আহামদের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, ওই নারী ইয়াবা নিয়ে বিমানবন্দরে অবস্থান করার গোপন খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক ধনঞ্জয় কুমারের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। বিমানবন্দরের প্রধান ফটক পার হওয়ার সময় তল্লাশি চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

ধনঞ্জয় কুমার জানান, গ্রেফতার নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে বিকেলে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার সদর থানা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।