গাজীপুরে ভুয়া এএসপি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭

গাজীপুরে সিনিয়র এএসপি পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে মাহবুব আলম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গাজীপুর সদরের মনিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহবুব আলম ঝালকাঠি সদরের রমজানকাঠি গ্রামের আ. হামিদ হাওলাদারের ছেলে। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের পুরাবাড়ি এলাকার ওয়াকফিল গার্মেন্টে চাকরি করেন।

জয়দেবপুর থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম জানান, একটি জিডির ব্যাপারে মাহবুর নিজেকে শেরপুর সার্কেলের সিনিয়র এএসপি পরিচয় দিয়ে নিজের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ওসিকে ফোন করে তদবির করে। তার পরিচয় সন্দেহজন মনে হলে তাকে সরকারি নম্বর থেকে ফোন করতে বলেন এবং বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদকে জানান।

তিনি আরও জানান, পরে প্রযুক্তি ব্যবহার করে তার প্রতারণার বিষয়টি জানতে পেরে পুলিশ সুপারের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।