গাজীপুরে কারখানার গুদামে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:২১ এএম, ০৬ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

গাজীপুর সদরের বাঘেরবাজার এলাকার এসএম নিটওয়্যার লিমিটেড কারখানার গুদামে শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সর্ভিসের চারটি ইউনিটের কর্মীরা পৌনে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার স্টেশন ও শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আল আমিন জানান, রাত পৌনে ৩টার দিকে বাঘেরবাজার এলাকার এসএম নিটওয়ার লিমিটেডের টিনসেড ভবনের গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়র স্টেশনের দুই এবং শ্রীপুর স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে থাকা কাপড়, কার্টনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

তিনি আরো জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। সকাল ৯টার দিকে ড্যাম্পিংয়ের কাজ চলছিল বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।