বেনাপোলে ব্যবসায়ীদের ধর্মঘট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১১:০৫ এএম, ০৯ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

ভারতের পেট্রাপোল বন্দরে হয়রানি বন্ধের দাবিতে বেনাপোলে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। এতে বেনাপোল স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

ব্যবসায়ীদের দাবি, পেট্রাপোল কাস্টমসে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম বন্ধে বন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। কিন্তু কাস্টমস কর্মকর্তারা কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতিনিয়ত নানা হয়রানি শিকার হচ্ছেন তারা। এর প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন ব্যবসায়ী নেতারা।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।