যশোরে সর্বনিম্ন তাপমাত্রা : বিপর্যস্ত জনজীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১১:৪৮ এএম, ১১ জানুয়ারি ২০১৮

অব্যাহত শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। গত এক সপ্তাহ ধরে কনকনে শীতে জবুথবু সাধারণ মানুষসহ প্রাণিকূল। প্রতিদিনই ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে তাপমাত্রা। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যশোরে।

এরআগে গত শুক্রবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে। এদিন এ জেলায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর গত তিনদিন যশোরে ৫ দশমিক দুই থেকে শুরু করে ৬ দশকি ৬ ডিগ্রির মধ্যে ছিল তাপমাত্রা। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস এই তথ্য জানায়।

আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, খুলনা বিভাগ জুড়ে এখন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আরও কয়েকদিন এই অবস্থা থাকতে পারে।

জানা যায়, গত কয়েক বছর পর এবার পৌষের মাঝামাঝিতে এই অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ২০১৩ সালের জানুয়ারিতে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে প্রচণ্ড শীতের কারণে মানুষজনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যহত হচ্ছে। মোটা কাপড়ে ঢেকে মানুষজনকে জবুথবু হয়ে পথ চলতে দেখা যায়। হাড় কাঁপানো শীতে ঘর থেকে বের হননি অনেকে। খুব সকালে খেতেও প্রতিদিনের মতো চাষিদের দেখা মেলেনি। বেশি দুর্ভোগে পড়তে হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে।

মিলন রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।