পুড়লো ১৫ কোটি টাকার মালামাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৩০ এএম, ১৬ মার্চ ২০১৮
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অাগুনে প্রায় অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাত অানুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুতুপালং বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করে বাজারের ভেতরে গলি থেকে অাগুনের শিখা দেখা যায়। অাগুন দেখে ব্যবসায়ী ও এলাকাবাসী অাগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু মুহূর্তের মধ্যে অাগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ততক্ষণে প্রায় অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে খবর পেয়ে উখিয়া থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অাগুন নিয়ন্ত্রণ চেষ্টায় যোগ দেয়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট ও উখিয়া থানা পুলিশসহ প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যৌথভাবে অাগুন নিয়ন্ত্রণে অানতে সক্ষম হয়।

উখিয়া থানার ওসি আবুল খায়ের ফায়ার সার্ভিসের কর্মীদের বরাত দিয়ে জানিয়েছেন, বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অাগুনে প্রায় অর্ধশত দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ কোটি টাকা হতে পারে। তবে ব্যবসায়ীদের ধারণা ক্ষতির পরিমাণ অারও বেশি।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।