বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি : নারায়ণগঞ্জে কাউন্সিলর গ্রেফতার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে ফতুল্লার মাসদাইরস্থ নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান সরকার সম্পর্কে কটূক্তির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি