নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি অনুমোদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:১২ এএম, ১১ মে ২০১৮

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। দুটি কমিটির দু’জন করে সদস্য অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় কমিটি। তবে ২৯ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের স্বাক্ষরিত একটি পত্রে আগামী এক বছরের জন্য জেলা ও মহানগর ছাত্রলীগের এ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ ও আশরাফুল ইসমাইল রাফেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আর মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও হাসনাত রহমান বিন্দুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

২০১১ সালের জুনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিতে সাফায়েত আলম সানী ও মিজানুর রহমান সুজনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। জেলা ছাত্রলীগের কমিটি পাওয়ার পর তারা কোনো উপজেলা কমিটি গঠন করতে পারেনি। যার কারণে পূর্বের কমিটির নেতাদের প্রতি ক্ষুব্ধ ছিল সাধারণ নেতাকর্মীরা।

আর ২০১৫ সালে হাবিবুর রহমান রিয়াদকে আহ্বায়ক করে ৪ সদস্যদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই আহ্বায়ক কমিটি দিয়েই মহানগর ছাত্রলীগের কার্যক্রম চালানো হচ্ছিল।

শাহাদাৎ হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।