চৌগাছায় নিখোঁজ মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২৬ জুন ২০১৮
ছবি-প্রতীকী

যশোরের চৌগাছা থেকে শর্মিলা খাতুন (১০) নামে এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার পরে উপজেলার ফকিরাবাদ মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শর্মিলা উপজেলার হাকিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং হাকিমপুর দাখিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ২২ জুন থেকে নিখোঁজ ছিল সে।

হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, শর্মিলা গত ২২ জুন থেকে নিখোঁজ ছিল। এ ব্যাপারে তার বাবা চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা মাঠের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে চৌগাছা থানায় সংবাদ দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

চৌগাছা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে চৌগাছা থানায় নেয়া হচ্ছে। সেখান থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।