যশোরে আকিজ জুট মিলের গুদামে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৭ জুন ২০১৮

যশোরের নওয়াপাড়ায় আকিজ জুট মিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৫টার দিকে জুট মিলের একটি গুদামে এ আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে যশোর ও খুলনা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিনঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আকিজ জুট মিল সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিকেল ৫টার দিকে আকিজ জুট মিলে প্রথমে আগুনের শিখা দেখতে পান শ্রমিকরা। পরে সেই আগুন গোডাউনে ছড়িয়ে পড়ে।

joshor-(2)

আগুনের খবর পেয়ে যশোর ও খুলনার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় তিনঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ পাট পুড়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানা যায়নি।

খুলনা সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার তারেক হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা ও যশোরের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর কাজ চলছে। আগুন পুরোপুরি নিভে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

মিলন রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।