হত্যা মামলার আসামিকে ‘গণপিটুনি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:১২ পিএম, ০২ জুলাই ২০১৮
প্রতীকী ছবি

যশোর বিমান বাহিনীর অডিটর চন্দন কুমার ঘোষ হত্যা মামলার আসামি মোহাম্মদ আলী (২৫) গণপিটুনির শিকার হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। শহরের শংকরপুর সরকারি হাঁস-মুরগি খামারের গেটে রোববার রাতে এই ঘটনাটি ঘটে।

গুরুতর অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মোহাম্মাদ আলী শহরের বেজপাড়া বিহারি কলোনি এলাকার মিন্টু মিয়ার ছেলে। গত ২০ জুন ভোরে যশোরের রেল রোড এলাকায় ছিনতাইকালে চন্দন কুমার ঘোষ হত্যাকাণ্ড মামলার আসামি তিনি।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল বাশার মিয়া জানান, রাতে পুলিশের কাছে খবর আসে শহরের শংকরপুর মুরগি ফার্ম গেটে একজন ছিনতাইকারীকে স্থানীয় লোকজন পিটুনি দিচ্ছে। ঘটনাস্থলে গিয়ে মোহাম্মদ আলী নামে ওই যুবককে পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও জানান, পরে জানা যায় তার নাম মোহাম্মাদ আলী। তিনি যশোর বিমান বাহিনীর অডিটর চন্দন কুমার ঘোষ হত্যা মামলার আসামি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, ওই যুবকের বাম পা এবং ডান হাত সম্ভবত ভেঙে গেছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয়।

মিলন রহমান/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।