সড়কসহ ধসে পড়ল পুকুরের রিটার্নিং ওয়াল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০৪ জুলাই ২০১৮

কুমিল্লা মহানগরীর কাপ্তানবাজার এলাকায় বেপারী পুকুরের একটি পাড়ের রিটার্নিং ওয়াল ধসে পড়েছে। প্রাচীন এ পুকুরটির পূর্বপাড়ের বিশাল স্থানজুড়ে বুধবার সকালে বড় ফাটল সৃষ্টি হয়ে সড়কসহ ধসে পড়ে। এতে এলাকার ব্যস্ততম ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে হয়।

স্থানীয়রা জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে বেপারী পুকুরের রিটার্নিং ওয়ালের কাজ করা হয়েছে। সেই সঙ্গে ডিজাইনে ত্রুটি ছিল। বুধবার অতিরিক্ত বৃষ্টিতে সড়কসহ ওই পুকুরের রিটার্নিং ওয়াল ধসে পড়ে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

Comilla-Road-Broken

এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ জানান, স্থানীয় লোকজন বিষয়টি জানিয়েছে। অতি দ্রুত বেপারী পুকুরের রিটার্নিং ওয়ালের সংস্কার কাজ শুরু হবে।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।