যশোরে গুলিতে নিহত যুবক হত্যা মামলার আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৬ জুলাই ২০১৮
প্রতীকী ছবি

যশোরে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে নিহত যুবকের পরিচয় মিলেছে। নিহত আকাশ হোসেন (৩০) শহরের ঘোপ ধানপট্টি এলাকার কুদ্দুসের ছেলে। তিনি যশোর শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিটন হত্যা মামলার আসামি।

শুক্রবার ভোর রাতে শহরের শংকরপুর বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ অজ্ঞাত পরিচয় হিসেবে লাশ উদ্ধারের পর দুপুরে তার স্বজনরা লাশ সনাক্ত করে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক শামছুজোহা জানান, শহরের শংকরপুর বাবলাতলা এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে বলে তারা খবর পান। সেখানে পুলিশ হাজির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ ছাড়াও একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং পাঁচটি বোমা উদ্ধার হয়। নিহত যুবকের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়। পরে স্বজনরা পরিচয় সনাক্ত করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, যুবকের মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

মিলন রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।