ফতুল্লায় পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৯ জুলাই ২০১৮
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশি অভিযানে দেশীয় অস্ত্র, টেঁটা ও চাপাতিসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টা থেকে সোমবার সকাল পর্যন্ত ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আকবরনগর এলাকার রহিম হাজী গ্রুপের আনোয়ার হোসেন, মাসুদ রানা, হান্নান মিয়া, সাইদুর রহমান, জয়নাল আবেদীন, নুরুজ্জামান, সাইফুল ইসলাম, সাজ্জাদ, মাসুদ, সামুসুল হক, হেলাল হোসেন ও আসলাম।

স্থানীয়রা জানায়, আকবরনগর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সামাদ হাজী ও রহিম হাজী গ্রুপের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছে। এতে প্রায় সময় উভয় গ্রুপের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় এবং একে-অপরের বাড়িঘর পুড়িয়ে দেয়।

এই সংঘর্ষে এলাকার সাধারণ মানুষ মাসের পর মাস বাড়িঘর ছেড়ে অন্যত্রে বসবাস করেন। পরে পরিস্থিতি শান্ত হলে ফের বাড়ি ঘরে আসেন। কয়েক বছর ধরে এভাবেই চলছে আকবরনগর এলাকার বাসিন্দারা। এতে উভয় গ্রুপের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন, ৩০টি টেঁটা, তিনটি চাপাতি ও দুটি কুড়ালসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে দুই গ্রুপের লোকজনদের সতর্ক করেছি। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত না থাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।