কাঁঠাল খাওয়ানোর কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ৩১ আগস্ট ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাঁঠাল খাওয়ানোর কথা বলে বাসায় ডেকে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে প্রেমা দাস (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফতুল্লার দেওভোগ আখড়া এলাকায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করে শিশুটি। গত ২৮ জুলাই শিশুটি বাসার পাশে দিঘীর পাড়ে খেলা করছিল। এ সময় একই এলাকার প্রেমা দাস শিশুটিকে কাঁঠাল খাওয়ানোর কথা বলে তার বাসায় নিয়ে যান। এরপর শিশুটিকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে প্রেমা দাসের দরজার সামনে শিশুটিকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় দেখতে পান শিশুটির মা। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শিশুটি সুস্থ হওয়ার পর তার মা ফতুল্লা মডেল থানায় শুক্রবার দুপুরে লিখিত অভিযোগ দেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, বাদীর অভিযোগ গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।