মায়ের পরকীয়ার কথা বাবাকে জানিয়ে দেয়ায়...

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৩ পিএম, ৩১ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

মায়ের পরকীয়ার কথা প্রবাসী বাবাকে মোবাইলে জানিয়ে দেয়াই ছিল মেয়ে স্বর্ণালীর অপরাধ।এ কারণে মা তাকে অনেক নির্যাতন করেছে।আর এ নির্যাতন সহ্য করতে না পেরেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বর্ণালী।

সোমবার ভোরে কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে এ নির্মম ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের হরিপুর গ্রামের সৌদি প্রবাসী সুলতান আহাম্মদের স্ত্রী পারুল বেগম (৩৫) প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে একই বাড়ির সৎ দেবর রবিউল হোসেনের (২৮) সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়।কিছুদিন ধরে এ ঘটনাটি এলাকার লোকমুখে ছড়িয়ে পড়ে।

সম্প্রতি মায়ের পরকীয়ার বিষয়টি তার বড় মেয়ে স্বর্ণালী আক্তার (২০)নিজ চোখে দেখতে পেয়ে সৌদি আরব প্রবাসী তার বাবাকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেয়।এতে প্রবাসী সুলতান আহাম্মদ তার স্ত্রীর সঙ্গে এ নিয়ে বাকবিতণ্ডা চলে।এতে স্ত্রী পারুল বেগম ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে মারধর করে।এ নিয়ে গত কয়েক দিন ধরে মা-মেয়ের মধ্যে বিরোধ চলছিল।

স্থানীয়রা জানায়, গত রোববার রাতে এ ঘটনা নিয়ে মা-মেয়ের মধ্যে কথা কাটা-কাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সোমবার ভোররাতে পরিবারের অন্য সদস্যদের আত্মচিৎকারে এলাকাবাসী তাদের বাড়িতে এসে ঘরের মধ্যে স্বর্ণালী আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায়।পরে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।

বুড়িচং থানা পুলিশের এস.আই ইমাম হোসেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে কুমেক হাসপাতাল মর্গে পাঠায়। স্বর্ণালী আক্তারের এক বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মদলা গ্রামের জনৈক রফিকুল ইসলাম রিপনের সঙ্গে বিয়ে হয়।বিয়ের পর থকে স্বর্ণালী আক্তার তার বাবার বাড়িতে থাকতো।

এদিকে ঘটনার পর থেকে পরকীয়া প্রেমিক রবিউল হোসেন পলাতক রয়েছে।

এ ঘটনায় বুড়িচং থানা পুলিশের এস.আই ইমাম হোসেন জানান, যে অবস্থায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, তাতে দেখা যায় তার পা একটি টেবিলের উপর রয়েছে, তাতে আত্মহত্যার বিষয়টি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, তাই নিহতের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা।

কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।