ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:১১ এএম, ০৬ এপ্রিল ২০১৯

কুমিল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মনির হোসেন (৪৫) নামের সিএনজি চালক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লার লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের নোড়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত নুরুল হকের পালিত পুত্র। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে।

তিনি জানান, যাত্রীবেশে ছিনতাইকারীরা ওই সিএনজিতে ওঠে অস্ত্রের মুখে সিএনজিটি ছিনতাই করার চেষ্টা করে। এক পর্যায়ে চালক মনির হোসেন চিৎকার শুরু করলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় ওই সিএনজি চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।

মো: কামাল উদ্দিন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।