পাটগ্রামে গ্রেফতার ৫ জনের রিমান্ড আবেদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০১:২৩ এএম, ০২ নভেম্বর ২০২০

লালমনিরহাটের বুড়িমারীতে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তিন মামলায় গ্রেফতার পাঁচজনকে ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন আদালত।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক বেগম ফেরদৌসী বেগম শুনানির দিন ধার্য করেন।

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আলোচিত এ তিনটি মামলা তদন্তভার দেয়া হয়। হত্যা মামলায় গ্রেফতার পাঁচ আসামিকে ৫ দিন করে রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মাহমুদুন্নবী।

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে আশরাফুল আলম (২২) ও বায়েজিদ (২৪), ইউসুব আলী ওরফে অলি হোসেনের ছেলে রফিক (২০), আবুল হাসেমের ছেলে মাসুম আলী (৩৫) এবং সামছিজুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৫)।

শহিদুন্নবী জুয়েলকে হত্যার ঘটনায় তার চাচাতো ভাই সাইফুল আলম বিপ্লব বাদী হয়ে শনিবার (৩১ অক্টোবর) একটি মামলা করেন। এ মামলায় গ্রেফতার পাঁচ আসামিকেই ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে আসামিদের হাজতে পাঠানোর নির্দেশ দেন আমলি আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম।

বহুল আলোচিত তিনটি মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। এ মামলায় এই প্রথম পাঁচ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মো. রবিউল হাসান/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।