জুয়া খেলা অবস্থায় ৭ যুবক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৪ এপ্রিল ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জুয়া খেলার অপরাধে সাত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে পুরানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার।

আটকরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের আকবর হোসেনের ছেলে মো. নুর হোসেন (৫৫), একই গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মো. রহিম আলী (৩০), আব্দুল হাইয়ের ছেলে মো. হারুনুর রশিদ (৩৩), শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. সোহেল মিয়া (২৬), শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিরামচর গ্রামের ফুরুক মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (৩০), হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিন চরহামুয়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. জমির আলী (২৮), বাহুবল উপজেলার আব্দুল হেকিমের ছেলে মো. সেলিম মিয়া (৩২)।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৩টায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, পুরানবাজারে নদীর বাঁধে জুয়া খেলারত অবস্থায় আসামিদের গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।