চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৮ আগস্ট ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্রসহ মো. নাদিম আলী (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ানশুটারগান, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নাদিম আলী জেলার ভোলাহাট উপজেলার তিলকী গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে। সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

jagonews24

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে সীমান্তবর্তী এলাকায় কিছু অবৈধ অস্ত্র ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্র চোরাচালানের মাধ্যমে এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৫টায় কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান, পুলিশ সুপার নাজলী সেলিনা ফেরদৌসি ও স্কোয়াড কমান্ডার মো. ওমর আলীর নেতৃত্বে র‌্যাবের একটি দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবরা বাজারে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই যুবককে আটক করে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সোহান মাহমুদ/ইউএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।