ঘরে মিললো ওড়নায় পা বাঁধা গৃহবধূর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লার দেবীদ্বারে মাজেদা বেগম (৫২) নামের এক গৃহবধূর পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ফতেহাবাদ গ্রামের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সকালে নিহত মাজেদার বাড়ির গাছের ডাল-পালা পরিষ্কার করার জন্য যান প্রতিবেশী আবদুল হান্নান সরকার। বাড়ির প্রধান গেট খোলা দেখে ভেতরে ঢুকে ডাকাডাকি করতে থাকেন। সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখেন কাদামাখা শরীরে তিনি মেঝেতে পড়ে আছেন। পা ওড়না দিয়ে বাঁধা। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।