ইরানের রাষ্ট্রদূতকে তলব করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০১ মার্চ ২০২৬

ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে সৌদি আরব। এর একদিন আগে সৌদি আরব অভিযোগ করে যে ইরান তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বেপরোয়া হামলার প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এই হামলা সৌদি আরবসহ কয়েকটি বন্ধুত্বপূর্ণ দেশের লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী-খামেনিকে হত্যা নৈতিকতার সব মানদণ্ড লঙ্ঘন ও নিন্দনীয় বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিনের উদ্ধৃতি দিয়ে তাস আরও জানায়, খামেনির হত্যাকাণ্ড ছিল মানবিক নৈতিকতার সব মানদণ্ড ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অবৈধ আগ্রাসন উল্লেখ করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি দাবি করেছে, এ ঘটনায় ওয়াশিংটনের গ্যাংস্টারসুলভ আচরণ স্পষ্ট হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রকাশিত বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান সম্পূর্ণভাবে অবৈধ আগ্রাসন এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের জঘন্য উদাহরণ।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।