বরিশালে সড়ক দুর্ঘটনায় হতাহত ১৮ জনের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৯ মে ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা

বরিশালের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহতদের মধ্যে ৭ জন ও আহত ১১ জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে।

নিহতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেটকি এলাকার মো. কুদ্দুস আকনের ছেলে মো. নজরুল ইসলাম আকন (৩৫), একই এলাকার রাকিব আকনের স্ত্রী তাজনেয়ারা বেগম (২৩), বরগুনার বেতাগী উপজেলার কাজীরাবাদ এলাকার মোবারক আলী বেপারীর ছেলে মো. হালিম মিয়া (৩১), ফরিদপুরের নগরকান্দা সুতারকান্দা এলাকার আওলাদ আলী মোল্লার ছেলে মো. সেন্টু মোল্লা (৫০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি এলাকার মৃত আবুল কাশেম হাওলাদারের ছেলে মো. রমজান হাওলাদার (৩৮), ঝালকাঠি সদরের নেয়রি এলাকার মো. মনির হোসেনের ছেলে আরাফাত হোসেন (৯) ও উজিরপুরের মুন্ডুপাশা এলাকার মৃত মনোরঞ্জন শীলের ছেলে মাধব শীল (৪৬)।

বরিশালে সড়ক দুর্ঘটনায় হতাহত ১৮ জনের পরিচয় মিলেছে

অপরদিকে দুর্ঘটনায় আহতদের মধ্যে ঝালকাঠির কাঠালিয়া এলাকার তোতা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫), পিরোজপুরের নেছারাবাদ এলাকার তৈয়ব আলীর ছেলে মো. সেলিম মিয়া (৪০), একই এলাকার সুখরঞ্জনের ছেলে কালু (৩৬), উজিরপুরের শিকারপুর এলাকার মধাব শীলের ছেলে অনিক ১৬), নগরীর সদর রোড এলাকার খবির আহম্মেদের ছেলে মো. লিটন (৩৪), একই এলাকার দুলাল দাসের ছেলে মিলন দাস (৩০), নগরীর কালুশাহ এলাকার শাহ আলমের মেয়ে লতা (৩৩), আমানতগঞ্জ এলাকার বচলুর রহমানের স্ত্রী হালিমা বেগম (৮০), বরগুনার আমতলী এলাকার জিয়াউর রহসানের মেয়ে আসমা আক্তার (২০), পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার তৈয়ব আলীর স্ত্রী জেসমিন ও একই এলাকার মো. ফোরকানের মেয়ে সীমা আক্তারের নাম-ঠিকানা জানা গেছে। বাকি হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

বরিশালে সড়ক দুর্ঘটনায় হতাহত ১৮ জনের পরিচয় মিলেছে

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, নিহত ১০ জনের মধ্যে সাত জনের নাম-ঠিকানা জানা গেছে। হতাহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় ১০ জন নিহত হয়েছে। এ সময় আহত আরও ১৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সাইফ আমীন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।