বেড়াতে এসে নদীতে নেমে ডুবে গেলো ২ ভাই

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৭ এপ্রিল ২০২৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়নে বেড়াতে এসে খোয়াই নদীতে গোসলে নেমে দুই ভাই ডুবে গেছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে নদীতে গোসল করতে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়।

এরমাঝে মোশাহিদ মিয়া (৬) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তবে শিশু জুনাঈদ মিয়া (১০) এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছে। তারা উভয়ই হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার পুত্র।

বেড়াতে এসে নদীতে নেমে ডুবে গেলো ২ ভাই

শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, তিনি তার ২ ছেলেকে নিয়ে গতকাল বোনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে দুই শিশু তাদের খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসলে যায়। এরপর খালাতো ভাই বাড়িতে এসে জানায় যে তারা দুজন নদীতে তলিয়ে গেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌছালেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু হবিগঞ্জ জেলার ডুবুরি অসুস্থ থাকায়, উদ্ধার কাজ শুরু করা যায়নি। সিলেট থেকে ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করবেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।