কুমিল্লায় দুদকের অভিযানে আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৫ এএম, ১৯ এপ্রিল ২০১৬

কুমিল্লায় দুদকের অভিযানে জাল দলিল করে সম্পত্তি আত্মসাতের অভিযোগে মনিরুল হক নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দুদক কুমিল্লার উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে দুদকের একটি দল হোমনা উপজেলা সদর থেকে তাকে আটক করে।  

দুদক সূত্রে জানা যায়, হোমনা উপজেলার ছোটঘাড় মোড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মনিরুল ইসলাম ৭৬ শতাংশ জমি জাল দলিল করে আত্মসাত করে দখল করে নেয়। এ ঘটনায় গত বছরের ৩০ জানুয়ারি হোমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলাম। পরে তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় মনিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন।

দুদক কুমিল্লার উপ-পরিচালক মো.আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারের পর তাকে কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে। বিকালের মধ্যেই তাকে আদালতে সোপর্দ করা হবে।
 
কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।