মিয়ানমারের ৪২ নাগরিককে স্বদেশে ফেরত


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৯ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

কক্সবাজারের ঘুমধুম ও তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক মিয়ানমারের ৪২ নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধীনস্ত ঘুমধুম ও তুমব্রু বিওপি সদস্যরা। দুপুরে তাদের মানবিক সাহায্য দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়।
    
কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের তুমব্রু পশ্চিমকুল ও বেতবুনিয়া বাজার এলাকায় বিজিবির সদস্যরা টহল দানকালে এসব রোহিঙ্গাদের আটক করে। আটকদের মানবিক সেবা দিয়ে দুপুরে আবার স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

চলিত এপ্রিল মাসে এ পর্যন্ত ৩২২ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) সীমান্ত অতিক্রমের সময় আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয় বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।