কুমিল্লায় ইয়াবাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩২ এএম, ২০ এপ্রিল ২০১৬

কুমিল্লায় ৩৬শ পিছ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নড়াইলের নরাগাতি উপজেলার টোনা গ্রামের বাবুল মিয়ার ছেলে গাড়ি চালক রাজীব মিয়া (২৭) এবং কক্সবাজার জেলার পেকুরা উপজেলার টেকপাড়া গ্রামের মৃত মোজাহের আহমেদের ছেলে গাড়ির হেলপার কালু (২২)।
 
জানা যায়, দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি পিকআপে (চট্টমেট্টো-ন-১১-৪২৬১) তল্লাশী চালিয়ে ৩৬শ পিছ ইয়াবাসহ রাজীব ও কালুকে গ্রেফতার করা হয়।

ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কামাল উদ্দিন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।