রাজধানীর গেন্ডারিয়ায় ডেইলি শপিংয়ের নতুন শোরুম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর গেন্ডারিয়ার নতুন শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’/ছবি সংগৃহীত

ভোক্তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে রাজধানীর গেন্ডারিয়ার নতুন শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’। সম্প্রতি গেন্ডারিয়ার সতীশ সরকার রোডে ডেইলি শপিংয়ের ৯৬তম শোরুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা গালিব ফাররুখ বখত।

উদ্বোধন উপলক্ষে শোরুমটিতে চার শতাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ ছাড় ও অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। ডেইলি শপিংয়ের অনলাইন সাইট বা ফোন কলে পণ্য অর্ডার করলে এক ঘণ্টার মধ্যে হোম ডেলিভারির সুবিধা পাওয়া যাবে। ৫০০ টাকার বেশি পণ্য অর্ডারে রয়েছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। পাশাপাশি নগদ মূল্যছাড়, মেম্বারশিপ সুবিধা এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধের সুযোগ।

অন্যান্য আউটলেটের মতো নতুন শোরুমটিতে বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্য, শিশুখাদ্য, পানীয়, দুগ্ধজাত পণ্য, স্ন্যাকস, প্রসাধনী, পোশাক ও তৈজসপত্রসহ মানসম্পন্ন বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে ডেইলি শপিংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা গালিব ফাররুখ বখত বলেন, ‘‘হাতের নাগালে সহজে সবকিছু’ স্লোগানে ডেইলি শপিং কাজ করছে। ভোক্তাদের চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার ফলে দিন দিন ডেইলি শপিং একটি আস্থার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে পর্যায়ক্রমে দেশের জেলা ও উপজেলা শহরেও ডেইলি শপিংয়ের শাখা চালু করা হচ্ছে। ২০২৬ সালের মধ্যে সারাদেশে দুই শতাধিক শোরুম চালুর পরিকল্পনা রয়েছে।’

এসময় ডেইলি শপিংয়ের হেড অব অপারেশন মো. ফিরোজ আলম, হেড অব সাপ্লাই চেইন মাহবুবুর রশিদ, হেড অব মার্কেটিং মো. ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।