সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলার হলো ব্র্যাক ও পূবালী ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২১ পিএম, ০২ মে ২০২৬
ব্র্যাক ব্যাংক ও পূবালী ব্যাংকের লোগো

দেশের সরকারি সিকিউরিটিজ বাজারে প্রাইমারি ডিলার হিসেবে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক ও পূবালী ব্যাংক। এর ফলে বিদ্যমান ২৪টি প্রাইমারি ডিলার ব্যাংকের সঙ্গে এ দুই ব্যাংকও এখন থেকে সরকারের ট্রেজারি বিল ও বন্ডের নিলামে বাধ্যতামূলকভাবে বিডিং করবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক নির্দেশনার ভিত্তিতে এ সংক্রান্ত অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছে, ‘সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলারদের তালিকাভুক্তি ও কার্যক্রম পরিচালনা নির্দেশিকা, ২০২৫ (সংশোধিত)’ অনুযায়ী আগামী মে মাসের প্রথম কার্যদিবস থেকে তিন বছরের জন্য ব্র্যাক ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংক পিএলসিকে প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রাইমারি ডিলার ব্যাংকগুলোকে সরকারের বাজেট ঘাটতি মেটাতে ট্রেজারি বিল ও বন্ডের নিলামে বাধ্যতামূলকভাবে অংশ নিতে হয়।

ইএআর/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।